ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

এবার বাজারে কেরুর ভিনেগার

এবার বাজারে কেরুর ভিনেগার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ১০:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

হ্যান্ড স্যানিটাইজারের পর এবার ভিনেগার উৎপাদন ও বাজারজাত শুরু করেছে চিনি ও ডিস্টিলারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ)। করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর বাজারে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি ভিনেগারের চাহিদা বাড়ায় এ দুটি পণ্য উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোয় পণ্য বৈচিত্র্যকরণ কর্মসূচির আওতায় নতুন আঙ্গিকে ভিনেগার তৈরি ও বাজারজাত কার্যক্রম শুরু করেছে কেরু। এর আগে করোনাভাইরাসের কারণে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা গেলে তারা জরুরিভিত্তিতে এ পণ্য উৎপাদন করে স্বল্প মূল্যে বাজারে ছাড়ে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব জৈব সার 'সোনার দানা' উৎপাদন ও বাজারজাত করছে কেরু।

কেরুর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদের বরাত দিয়ে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদা ও মল্টেড এই দুই ধরনের ভিনেগার উৎপাদন করবে তাদের প্রতিষ্ঠান। বোতলজাত ৪৫০ মিলিলিটারের খুচরা মূল্য ৫০ টাকা এবং ৭৫০ মিলিলিটারের দাম ধরা হয়েছে ৮০ টাকা। বছরে ৩০ হাজার লিটার পর্যন্ত ভিনেগার উৎপাদনের ক্ষমতা রয়েছে তাদের।

ভিনেগার বা সিরকা মাছ ও মাংসের বাড়তি গন্ধ দূর করতে খাবারে ব্যবহার করা হয়। স্যুপ বা বিভিন্ন বীজ জাতীয় হালকা খাবার তৈরিতেও এটি ব্যবহার হয়। এ ছাড়া খাবার সংরক্ষণ, সবজি রান্না, সালদ তৈরিতেও এর ব্যবহার আছে।


আরও পড়ুন

×