ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগ

ঢাকা মেডিকেলে ৪০ রোগীর পরিবার পেল ১০ দিনের খাবার

ঢাকা মেডিকেলে ৪০ রোগীর পরিবার পেল ১০ দিনের খাবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৯:০০

করোনাভাইরাস পরিস্থিতিতে উপার্জন বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের পরিবারগুলোর। ঘরের বাইরে বের হতে পারছেন না তারা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই অসহায়, হতদরিদ্র ও এমন নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়াচ্ছে 'মিশন সেভ বাংলাদেশ'।

দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ’। এই উদ্যোগে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ রোগীর পরিবারকে ১০ দিনের খাদ্য সহায়তা দেওয়া হয়। তারা পান ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া, এক প্যাকেট নুডলস, বিস্কুট ও একটি করে সাবান।

এছাড়া এদিন রাজধানীর মিরপুরে পথচারী ও মুদি দোকানিদের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে ঢাকার আরও ১৬টি এলাকা (আব্দুল্লহপুর, উত্তরা, জসীমউদ্দীন রোড, খিলক্ষেত, নিকুঞ্জ, কুড়িল, বসুন্ধরা, বারিধারা, বাড্ডা, বনানী, গুলশান, কড়াইল, চেয়ারম্যান বাড়ী, মহাখালী, নিকেতন, রসুলবাগ) এবং চট্টগ্রামে ৯টি এলাকায় (কাজীরদেওড়ী, লালখানবাজার, টাইগারপাস, সি আর বি, নয়াবাজার, বাবুবাজার, সবুজবাগ, পোর্ট কানেক্টিং রোড, বড়পুল) জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে।

এই উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত আছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস, বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন, গ্রামীণফোন এমপ্লয়িস ইউনিয়ন, স্টেপ ফুটওয়্যারস লিমিটেড, মার্কেট এক্সপ্রেস ফ্যামিলি, ঢাকা অনুবাদ, বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন, পেন্সটোন এবং দারাজ অনলাইন শপিং।মিশনের সঙ্গে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৮৭ লাখ ১ হাজার ৪১৭ টাকা।

ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।

আরও পড়ুন

×