ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাংলাদেশে কোকা-কোলার উৎপাদন কার্যক্রম পুনরায় চালু

বাংলাদেশে কোকা-কোলার উৎপাদন কার্যক্রম  পুনরায় চালু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০ | ১০:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহে ইন্টারন্যাশনাল বেভারেজেস  কোকা-কোলার উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতির মান বিষয়ে সরকারের কল-কারখানা পরিদর্শন কর্তৃপক্ষের পরিদর্শন ও মূল্যায়নের পর এই উৎপাদন কার্যক্রম শুরু হলো।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ইন্টারন্যাশনাল বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক তাপাস কুমার মন্ডল বলেন, একটি বিশ্বস্ত বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে কোকা-কোলা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদনের পাশাপাশি খাবারের সুরক্ষা ও গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুর্দান্ত স্বাদের পাশাপাশি ভোক্তাদেরকে নিরাপদ পানীয় সরবরাহে গুদাম ও বিতরণ কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ‘কোভিড-১৯’ মহামারি সবাইকে কঠিন সময়ের মুখোমুখি করেছে। কোম্পানি কর্মী, পণ্য ও ভোক্তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সংকটের শুরু থেকেই অত্যন্ত সচেতনভাবেই পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন

×