শনিবার ভিটামিন-এ ক্যাপসুল পাবে ২ কোটি ২২ লাখ শিশু
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৪:১৩ | আপডেট: ৩০ মে ২০২৪ | ১৬:১৩
সারাদেশের ছয় থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২২ লাখ শিশুদের আগামী শনিবার ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার কারণে ১ হাজার ২২৪ কেন্দ্রে পরে এই কর্মসূচি পরে পালন করা হবে।
- বিষয় :
- টিকা
- শিশু
- চিকিৎসা
- ভিটামিন-এ প্লাস
