ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে ২৫ সংস্কৃতিজন

জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে ২৫ সংস্কৃতিজন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৪:০৭ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৪:২০

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপোলিস শহরে এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার প্রতিবাদে চলছে সহিংস বিক্ষোভ। এই বিক্ষোভ এখন সীমান্ত ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাষ্ট্র। এই হত্যার প্রতিবাদ জানিয়েছেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হকসহ দেশের ২৫ সংস্কৃতিজন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসীর মতই ক্ষুব্ধ। রাষ্ট্রের এই বর্ণবাদী চরিত্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ অতীতের মত রুখে দাঁড়িয়েছে এবং গোটা বিশ্ব আজ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদমুখর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করছি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা বিশ্বের সব মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিশ্ব থেকে বর্ণবাদ, মৌলবাদ,বৈষম্য ও সাম্প্রদায়িকতা উৎখাতের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, আতাউর রহমান,সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবদুস সেলিম, ইনামুল হক, মামুনুর রশীদ, হাবীবুল্লাহ সিরাজী, মফিদুল হক, শফি আহমেদ, নাসির উদ্দীন ইউসুফ,নূরুল হুদা, লাকী ইনাম, সারা যাকের, শিমূল ইউসুফ, মুহাম্মদ সামাদ, গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, হাসান আরিফ,আহকাম উল্লাহ, তারিক সুজাত, ও তারানা হালিম।




আরও পড়ুন

×