ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফের মেট্রোরেলের এমআরটি কার্ড রেজিস্ট্রেশন শুরু

ফের মেট্রোরেলের এমআরটি কার্ড রেজিস্ট্রেশন শুরু
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪ | ২০:৩৪ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ | ২০:৩৭

মেট্রোরেলে ভ্রমণের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে কার্ড ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম।

রোববার রাত ৮টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, 'আজ রোববার ৩ নভেম্বর থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।'

তবে এর আগে গত ১ নভেম্বর জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আরও পড়ুন

×