ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

করোনা থেকে সুস্থ এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন

করোনা থেকে সুস্থ এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০২:১৮ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০৩:১৫

করোনা থেকে সুস্থ হয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং এনভয় ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। সর্বশেষ তিনটি করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তার ছেলে ও শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ।

তানভীর আহমেদ বলেন, বাবার করোনা ধরা পড়ে গত ২১ মে। ওই দিন থেকে তিনি হাসপাতালে ছিলেন। এরপর ৪ জুন বাসায় ফেরেন তিনি। সে সময় আবারো তার করোনা পজেটিভ আসে। তবে পরের তিনটি পরীক্ষাতেই (৯ জুন,  ১০ জুন ও ১২ জুন) নেগেটিভ আসে। মঙ্গলবার চিকিৎসকরা বাবাকে পুরোপুরি সুস্থ ঘোষণা করেছেন।

কুতুবউদ্দিন আহমেদের এনভয় গ্রুপ ছাড়াও তৈরি পোশাক, বস্ত্র, আবাসন ও ফ্রেইট ফরোয়ার্ডিং ব্যবসা রয়েছে। তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বারস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন

×