ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার

সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার
×

ইনাম আহমদ চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৫৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৫৫

সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। এ দিন বাদ আছর গুলশান আজাদ মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে। 

মরহুমের ছেলে নাদিম এ চৌধুরী আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্খীদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

ইনাম আহমেদ চৌধুরী সোমবার মারা গেছেন। ওই দিন বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

অবসরে যাওয়ার পর ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাঁকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ২০১৮ সালের ডিসেম্বরে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তাঁকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
 

আরও পড়ুন

×