ছবিতে রিজেন্টের সাহেদ গ্রেপ্তার
বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব -ছবি: র্যাবের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ২০:১৬ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ২০:২২
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, অর্থ আত্মসাৎসহ নানা প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সাহেদের। তবে নৌকায় মাঝি ও সাহেদ একা ছিল বলে জানায় র্যাব।
গ্রেপ্তারের সময় সাহেদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সীমান্ত দিয়ে নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় সাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় নৌকার মাঝি সাতার কেটে পালিয়ে গেলেও ধরা পড়েন সাহেদ।
সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে গ্রেপ্তার সাহেদকে।