আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ চালু
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২২:৫৯
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)- স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপের (এসবিই) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠানে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম, আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এসবিই এর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ।
প্যানেল আলোচনা পরিচালনা করেন বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মামুন হাবিব। তিনি বর্তমান বৈশ্বিক ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান, এবং বিশ্বব্যাংকের পার্টনার ড. মাহবুব আলম।
আলোচনায় আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালুর তাৎপর্য, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করার উপায়, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবর্তন, সমসাময়িক চ্যালেঞ্জ এবং এ খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. হোসনে আরা আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আফনান ইউসুফ এবং জেরিন মমতাজ চৌধুরী।
- বিষয় :
- সংবাদ বিজ্ঞপ্তি