ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সরকারি ত্রাণ পেয়েছে পৌনে দুই কোটি পরিবার

সরকারি ত্রাণ পেয়েছে পৌনে দুই কোটি পরিবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০৫:১৬

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় পৌনে দুই কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

বুধবার এক তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত সারাদেশে  চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৩৯ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৫১ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৬৯ লাখ ১৮ হাজার ৮২ এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ১৪৪ জন।

শিশুখাদ্য সহ অন্যান্য সামগ্রী কেনার জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১২৫ কোটির বেশি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৮ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ১৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৯৫ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৫৩০ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি এক লাখ ৫৯ হাজার ৭ এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি  ৪৫ লাখ ৫৩ হাজার ১৭০ জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ২৩ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪২ লাখ ১ হাজার  টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ৭০ হাজার ১৫৮ এবং উপকারভোগী লোকসংখ্যা ১৮ লাখ ৫৪ হাজার ২২২ জন ।

আরও পড়ুন

×