ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাজাবাসীর জন্য খাবার পাঠাল পুনাক

গাজাবাসীর জন্য খাবার পাঠাল পুনাক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ০৫:০৮

খাদ্য ও পানীয়-এর অভাবে সংকটাপন্ন গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সম্প্রতি দুই দফায় গাজাবাসীর কাছে খাবার পৌঁছে দিয়েছে সংগঠনটি। 

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে পুলিশ পরিবারের নারীরা নিজস্ব খাবারের অংশবিশেষ বাঁচিয়ে সেই খাবার গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সংগ্রহ করে। মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমে সেই সহায়তা তাদের কাছে পৌঁছে দেয়। 

রোববার পুনাকের যুগ্ম সম্পাদিকা তৌহিদা নূপুর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুনাক সভানেত্রী জানিয়েছেন, প্রত্যেক সদস্যের আন্তরিকতা ও মানবিক অনুভূতির প্রতিফলন এই অনুদান। ভবিষ্যতেও এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

আরও পড়ুন

×