ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূমিকম্প সতর্কতা

৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্র‌তি‌বেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১৫:২৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১৭:১৫

ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা দেন। বাংলাদেশ তেল, গ্যাস  ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ফাওজুল কবির খান বলেন, যেহেতু পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই, তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন আর প্রভাবিত না করে এ কথা বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশক্রমে আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখছি। এর মধ্যে যদি আবার ভূমিকম্প হয়; তাহলে পরবর্তীতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে জানানো হবে।

আরও পড়ুন

×