রাখাইনে হাসপাতালে বোমা হামলায় বাংলাদেশের নিন্দা
ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৯:১৩
মিয়ানমারের রাখাইনে হাসপাতালে সম্প্রতি বোমা হামলায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এক বার্তায় এ নিন্দা জানায় ঢাকা।
বার্তায় বলা হয়, রাখাইনের হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলায় নিন্দা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ও সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে।
বাংলাদেশ বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনাগুলোকে কোনো বৈষম্য ছাড়াই রক্ষার উপর জোর দেয়। সেই সঙ্গে রোহিঙ্গা এবং রাখাইনসহ সকল সম্প্রদায়কে সহিংসতা থেকে রক্ষা করা উচিত বলেও গুরুত্ব দেয় ঢাকা।
- বিষয় :
- পররাষ্ট্র মন্ত্রণালয়
- রাখাইন
- বোমা হামলা
