ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ওবায়দুল কাদেরসহ সাতজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ওবায়দুল কাদেরসহ সাতজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
×

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২২:৩৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২২:৪৭

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আগামী ৮ জানুয়ারির মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ছাড়া অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এ মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করে ২৯ ডিসেম্বর আদালতে হাজিরের দিন ধার্য ছিল। কিন্তু স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি আইন প্রয়োগকারী সংস্থা।

এর আগে, ১৮ ডিসেম্বর ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই দিন ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।

আরও পড়ুন

×