ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মতবিনিময় সভায় আলী রীয়াজ

জুলাই সনদ প্রত্যেকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে

জুলাই সনদ প্রত্যেকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে
×

আলী রীয়াজ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। যেখানে ধর্মীয় বিশ্বাসের জন্য রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য করবে না। এই সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করবে। 
গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় আলী রীয়াজ এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি গণতান্ত্রিক মানবিক স্বদেশ সৃষ্টির স্বপ্নে আমাদের রক্তাক্ত পথ অতিক্রম করতে হয়েছে। যে সুযোগ এসেছে, তা আর হারাতে চাই না।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্র মাথ ওরাও।

সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে এই সংস্কার কার্যক্রমের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করেছে সংস্থাটি। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠককালে এই তথ্য জানান। তিনি বলেন, আসছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকার গৃহীত কার্যক্রমের প্রতি ইইউ’র সমর্থন রয়েছে। 
 

আরও পড়ুন

×