ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
×

সংসদ সচিবালয়ে নিজ কক্ষে সিটি করপোরেশনগুলোর প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৮:১৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৮:১৫

দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় সংসদ সচিবালয়ে নিজ কক্ষে সিটি করপোরেশনগুলোর প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। 

ঈদ উপহার প্রদানের সময় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সমকালকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। 

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সব কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

আরও পড়ুন

×