হজ ক্যাম্প থেকে চুরি হওয়া হজযাত্রীর সৌদি রিয়াল উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৬ | ২২:৩২ | আপডেট: ০২ মে ২০২৬ | ১১:৫৪
আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. হাবিবুর রহমান (৫৮) ও মো। নাদিম সরকার (৫৩)।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) বিমানবন্দর থানার আশকোনা হজ ক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ডিএমপি বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
পরবর্তী সময়ে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। অন্যদিকে টঙ্গি স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে নাদিম সরকারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাদিমের তথ্য অনুযায়ী, একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সচেঞ্জের মাধ্যমে গ্রেপ্তাররা ৯০ হাজার টাকায় এক্সচেঞ্জ করে। পরে তা উদ্ধার করা হয়।
চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
- বিষয় :
- হজ ক্যাম্প
- চুরি
- হজযাত্রী
