ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কৃষককে মানসম্মত কৃষি উপকরণ সরবরাহে কাজ করছে বামা

কৃষককে মানসম্মত কৃষি উপকরণ সরবরাহে কাজ করছে বামা
×

ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ০১:২৫ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৯:৩০

স্থানীয় উৎপাদন বাড়াতে কৃষককে মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ করার জন্য বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান। 

শনিবার রাজধানীর সিদ্দিক বাজারে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষিবিদ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে বিএসএ। এ সময় উপস্থিত ছিলেন বিএসএর চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল হালিম প্রমুখ।

মোস্তাফিজুর রহমান বলেন, এই সম্মান শুধু তার একার নয়, এটি পুরো কৃষি খাতের। দেশের আমদানি নির্ভরতা কমাতে হলে স্থানীয় উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের হাতে মানসম্মত ও সাশ্রয়ী কৃষি উপকরণ পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে নানা কাজ করছে বামা। এক্ষেত্রে সম্মিলিথভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিবিদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দেশের অ্যাগ্রোকেমিক্যাল শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে। তার নেতৃত্বে দেশীয় শিল্প ও আধুনিক কৃষি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বামা এবং সিড অ্যাসোসিয়েশন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বামার একজন প্রতিষ্ঠাতা ও অন্যতম প্রধান উদ্যোক্তা। তিনি কৃষি খাতে নিরাপদ বালাইনাশক উৎপাদন ও এর প্রসারে কাজ করছেন। 

আরও পড়ুন

×