ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
×

হামের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি শিশু। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৬:২৮

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৬৬ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর এসব ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫২৯ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৬৮৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ২৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬০ হাজার ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে মারা গেছে চারজন। চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে।  

আরও পড়ুন

×