ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৭:০৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৭:৩১

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসনিক কর্মকর্তা নাসিরউদ্দিন। 

পদত্যাগকারী ডিএজিরা হলেন- অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট মুহম্মদ তারিকুল ইসলাম এবং অ্যাডভোকেট আসাদ উদ্দিন। 

এএজিরা হলেন- ইমরুল কায়েছ রানা,  হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও মো: জাকির হোসেন।

তবে একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

×