ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বৈরি আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন

সাদেক হোসেন খোকার কুলখানি শুক্রবার

সাদেক হোসেন খোকার কুলখানি শুক্রবার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ২২:৪৪ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ২২:৫৫

বৈরি আবহাওয়ার কারণে বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে।

রোববারের পরিবর্তে আগামী শুক্রবার কুলখানি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। এ দিন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাদ আসর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমকালকে বলেন, বৈরী আবহাওয়ার খবর পাওয়ায় কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে।

গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মারা যান। সেখানে প্রথম দফা জানাজা শেষে গত বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়। চার দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।

আরও পড়ুন

×