ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসবে অতিথিরা

শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করার তাগিদ

শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করার তাগিদ
×

বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুলনা পাবলিক কলেজ ও রানার্সআপ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার খুলনা প্রেস ক্লাবে - সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১৩

| প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের যুক্তির সিঁড়ি বেয়ে যে কোনো সমস্যা সমাধান করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্ম যেন বিজ্ঞান শিক্ষায় আরও বেশি উদ্বুদ্ধ হয়, সেদিকে অভিভাবকদের বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। যুক্তিনির্ভর চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করার বিকল্প নেই। 

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে অতিথিরা এসব কথা বলেন। গতকাল বুধবার আট জেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্কের এই আসর। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে প্রতিযোগিতায় প্রতি জেলার আটটি দল অংশ নেয়। 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

খুলনায় চ্যাম্পিয়ন পাবলিক কলেজ 
খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিতর্কে পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা রানার্সআপ দলের কাজী সুমাইয়া জাহান। 

অন্য স্কুলগুলো হলো– জিলা স্কুল, কেসিসি কলেজিয়েট গার্লস স্কুল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং করোনেশন বালিকা বিদ্যালয়। বিজয়ীদের পুরস্কার দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইয়াহিয়া আকতারসহ অতিথিরা। 

যশোরে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
যশোরে প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জিলা স্কুল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা রানার্সআপ দলের সাফওয়ান। উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের  উপপরিচালক (উপসচিব) ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। 

অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, শিক্ষক হোসনেয়ারা পারভীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, ব্যবসায়ী এজাজ উদ্দিন টিপু, বায়েজিদ মাহমুদ অভি প্রমুখ উপস্থিত ছিলেন। 

অন্য প্রতিষ্ঠানগুলো হলো– কালেক্টরেট স্কুল, এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ এবং শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়। 

বগুড়ায় চ্যাম্পিয়ন জিলা স্কুল 
বগুড়ায় জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং বিয়াম মডেল স্কুল ও কলেজ রানার্সআপ হয়েছে। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের সাজ্জাদুর রহমান। আর্মড পুলিশ পাবলিক স্কুল ও কলেজে বিতর্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। অতিথি ছিলেন এপিবিএন বগুড়ার পুলিশ সুপার মধুসূদন রায়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক প্রমুখ। 

অন্য প্রতিষ্ঠানগুলো হলো– তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় দুপচাঁচিয়া, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় শেরপুর, মাটিডালি উচ্চ বিদ্যালয় ও কলেজ সদর উপজেলা, কালেক্টরেট স্কুল ও কলেজ বগুড়া সদর, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিএএফ শাহীন স্কুল ও কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 

পাবনায় জয়ী জিলা স্কুল 
পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ রানার্সআপ হয়। রানার্সআপ দলের নুসরাত জাহান সেরা বক্তা হয়। বিজয়ীদের পুরস্কার দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 

অন্য দলগুলো হলো– স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ গার্লস হাই স্কুল, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয় এবং গোপাল চন্দ্র ইনস্টিটিউট (জিসিআই)। নাজিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম মাহবুব আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

সিরাজগঞ্জে সেরা বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয় 
সিরাজগঞ্জে বিতর্কে চ্যাম্পিয়ন বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয় এবং সবুজ কানন উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাবিহা তাহসিন অবনি। অংশ নেওয়া অন্য স্কুলগুলে হলো– কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক স্কুল, কওমি জুট মিলস হাই স্কুল, ভিক্টোরিয়া হাই স্কুল এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। 

অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শিক্ষক আইরিন পারভীন ও সাংবাদিক সুলতানা ইয়াসমিন মিলি। 

ঠাকুরগাঁওয়ে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের ফারিহা তাসনিম। 
অন্য দলগুলো হলো– কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আমানত উল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মথুরাপুর পাবলিক হাই স্কুল, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়। 

অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংবাদিক লুৎফর রহমান মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নেহা রঞ্জন রায় প্রমুখ। 

জয়পুরহাটে চ্যাম্পিয়ন পাঁচবিবি বালিকা উচ্চ বিদ্যালয়
জয়পুরহাটে পাঁচবিবি নছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। বিজয়ী দলের মালিহা মমতাজ সেরা বক্তা নির্বাচিত হয়। 

অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হাকিম, মীর মোহাম্মদ আলী। 

ঝিনাইদহে বিজয়ী সরকারি উচ্চ বিদ্যালয়
ঝিনাইদহে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। রানার্সআপ দলের দলনেতা তামজিদা ইয়াসমিন সেরা বক্তা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন। 

অন্য স্কুলগুলে হলো– সরকারি বালিকা বিদ্যালয়, শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, হরিণাকুণ্ডু শিশু কলি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিপ্রবকদিয়া মাধ্যমিক বিদ্যালয় শৈলকূপা, হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি) 

 

আরও পড়ুন

×