ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

শেকৃবির নতুন উপাচার্য ড. শহীদুর রশীদ

শেকৃবির নতুন উপাচার্য ড. শহীদুর রশীদ
×

ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০৯:২৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। তিনি শেকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক।

মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের আদেশক্রমে নিয়োগ প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার মেয়াদ হবে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।

আরও পড়ুন

×