একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৭:৩০
একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় তিনি এ কথা জানান। এসময় এই ৫ ব্যাংকের আমানতকারীদের উদ্দেশে বিএনপি সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আমি আমানতকারীদের আশ্বস্ত করতে চাই – সাধারণ মানুষের আমানত রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি আরও বলেন, একীভূত ৫ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে ২ লাখ টাকা পর্যন্ত প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক রেজলিউশন আইন, ২০২৬-এর ধারা ১৮(ক) বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এ ধারাটি ১৮(ক) বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট- যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে।
- বিষয় :
- অর্থমন্ত্রী
- আমির খসরু মাহমুদ চৌধুরী
