নরসিংদী জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৮:৩৯
নরসিংদী জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মোফাচ্ছেল হোসেনকে সভাপতি এবং শরিফুল ইসলাম ভূঞাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাতজন সহসভাপতি করা হয়েছে। তারা হলেন ইউসুফ মৃধা, মো. আমজাদ হোসেন, মো. মাসুম আলম, রাশেদুজ্জামান, মমতাজ বেগম ও উজ্জ্বল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব হক কামাল, শাকিল মিয়া, কাউছার আলম, মো. সোহরাব হোসেন ও সালমা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ তানরুপ জাহান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন তরিকুল ইসলাম ও মো. নুরুল ইসলাম।
এ ছাড়া প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক জহিরুল ইসলাম (নাহিদ), দপ্তর সম্পাদক সৈয়দ মারুফ জাহান, সহ-দপ্তর সম্পাদক ওবায়েদ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসাইন এবং সহ-অর্থ সম্পাদক কবির হোসেন নির্বাচিত হয়েছেন। ধর্মবিষয়ক সম্পাদক কাজী রাসেল ও সহ-ধর্মবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম লিমন দায়িত্ব পেয়েছেন।
মহিলা বিষয়ক সম্পাদিক হয়েছেন পলি বেগম। সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকের দায়িত্বে রয়েছেন তাসলিমা আক্তার, ইয়াসমিন সুলতানা, তাজরিন মুন্নী, মানসূরা আক্তার ও জেসমিন সরকার। শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুব রহমান এবং সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা তন্নী। সমাজকল্যাণ সম্পাদক ইমরান ভূঞা, সহকারী সমাজকল্যাণ সম্পাদক রহমত উল্লাহ, ক্রীড়া সম্পাদক সোহেল ভূঞা, সহকারী ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান শফিক, আন্তর্জাতিক সম্পাদক আমিন, সহকারী আন্তর্জাতিক সম্পাদক সোহেল মিয়া এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. মফিজুল ইসলাম। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব আলম শাওন ভূঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সংগঠনের সব সদস্যের সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত নেতারা।
- বিষয় :
- নরসিংদী
