বিএনপি নেতা খোকন গ্রেপ্তার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ২৩:৪২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০২:২১
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুবুর রহমান সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইকোর্টের সামনে মঙ্গলবার গাড়ি ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খায়রুলের স্ত্রী ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা সাংবাদিকদের জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছিলেন তার স্বামী। এ সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
প্রসঙ্গত, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সুপ্রিমকোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। ওই সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার পর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
পরে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করে পুলিশ। এতে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
- বিষয় :
- বিএনপি
- খায়রুল কবির খোকন