ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারা কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারা কেন অবৈধ নয়: হাইকোর্ট
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৯ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৪

১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এই রুল দেন।

এ ছাড়া রুলে ওয়ার্ড বেসিসে রেন্ট কন্ট্রোলার নিয়োগ, ভাড়ার আদর্শ মান নির্ধারণ ও সুপারিশের জন্য একটি কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে আইন সচিব, ভূমি সচিব, দুই সিটি করপোরেশনসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারার ভাড়া নির্ধারণ পদ্ধতি অনুসারে বর্তমানে ৩০ হাজার টাকার বাড়ি ভাড়া ৯০ হাজার টাকায় দাঁড়ায়, যা বাস্তবসম্মত নয়।

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ভাড়া নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত ধারাটি চ্যালেঞ্জ করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সম্পূরক ওই আবেদনটি করে।

আরও পড়ুন

×