ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মঈনউদ্দীন বাদলের আসনে উপ-নির্বাচন ১৩ জানুয়ারি

মঈনউদ্দীন বাদলের আসনে উপ-নির্বাচন ১৩ জানুয়ারি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৭ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৩

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ  ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর।

১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোট চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইন্সটিটিউট অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদল। পরে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×