ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সেনাপ্রধান মিয়ানমার যাচ্ছেন ৮ ডিসেম্বর

সেনাপ্রধান মিয়ানমার যাচ্ছেন ৮ ডিসেম্বর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:১১

সেনাবাহিনী প্রধান জেনারেল আজীজ আহমেদ আগামী ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন।

এ সফরে যাওয়ার আগে সেনাপ্রধান বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত করেছেন।

সাক্ষাত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনাপ্রধান বলেন, প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার জন্যই এই সফর। সফরকালে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সফরগুলো করা হয় সম্পর্কন্নোয়নের জন্য। মিয়ানমার সফরও সে ধরনেরই একটা সফর। এর মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো করা, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ সহ অন্যান্য ক্ষেওেত্র যোগাযোগ আরও বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরকালে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেনারেল আজীজ আহমেদ।


আরও পড়ুন

×