ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

খালেদা জিয়ার শুনানিতে আদালতে হইচই

খালেদা জিয়ার শুনানিতে আদালতে হইচই
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫০

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি না হওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবস্থান নিয়ে হইচই করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন রাষ্ট্রপক্ষে এ নিয়ে সময় আবেদন করা হয়; প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সময় আবেদন মঞ্জুর করেন।

এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা হইচই ও চেঁচামেচি শুরু করেন। এরপর থেকেই বিচারকের খাস কামরায় অবস্থান নিয়ে আছেন তারা।  বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার জামিন শুনানির দাবিতে তারা অবস্থান নিয়ে আছেন।

এদিকে, বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থানের সময় সুপ্রিম কোর্ট বারের এক নম্বর হলে অবস্থান নিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। তাদের দাবি, কিছু কালো কোর্টধারী বহিরাগতরা আদালতে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

আরও পড়ুন

×