সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন কাজী তাইফ সাদাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৭ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৬
বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদতকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ফ্রান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গত ১৫ নভেম্বর ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক স্নাতক উৎসবে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ ডিগ্রি অর্জন করলেন।
ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপীয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. চ্যাং ইয়াও ল্যাং, ডেলিগেট ডাইরেক্টর ফ্যাবরিক জর্জ ব্রিচেট, শিক্ষা বিষয়ক পরিচালক ড. লুকাস টিস্তেগানিয়াসহ স্নাতক শিক্ষার্থীরা।
একটি আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষে ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিপুল সংখ্যক উদ্যোক্তা তৈরি করতে চান। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন- ইনোভেশন ল্যাব, স্টার্টআপস এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এন্টাপ্রেনারশিপ চালু করা ইত্যাদি।
এ ছাড়া উদ্যোক্তা উন্নয়নের জন্য তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। ইঞ্জিনিয়ার তাইফ বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ছাড়াও স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
