ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সিএফসি'র এমডি নির্বাচিত হলেন রাষ্ট্রদূত শেখ বেলাল

সিএফসি'র এমডি নির্বাচিত হলেন রাষ্ট্রদূত শেখ বেলাল
×

শেখ মুহম্মদ বেলাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৮

জাতিসংঘের আওতাধীন স্বায়ত্তশাসিত আন্তঃরাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান দ্য কমন ফান্ড ফর কমডিটিজের (সিএফসি) এমডি নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল। আগামী ৪ বছরের জন্য ওই পদে নির্বাচিত হন তিনি। এতে বাংলাদেশসহ ৬ দেশের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বাংলাদেশ, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জার্মানি, ইতালি, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১০১টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ ৯টি সংস্থা এই সংগঠনের সদস্য। সদস্য দেশগুলোর ভোটে এমডি নির্বাচিত হন রাষ্ট্রদূত বেলাল। প্রতিষ্ঠানটির সদর দপ্তর নেদারল্যান্ডের অ্যামস্টারডামে।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্য দিয়ে রাষ্ট্রদূত বেলালের কূটনৈতিক উৎকর্ষতার প্রতি সিএফসির সদস্য রাষ্ট্রগুলোর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। তিনি সিএফসি'র এমডি পদে নির্বাচিত হওয়ায় আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সাফল্য আসবে। 

রাষ্ট্রদূত বেলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্মান ও স্বীকৃতির যে উচ্চতায়, এই ঐতিহাসিক বিজয় কেবল তার ক্ষুদ্র এক প্রতিফলন।


আরও পড়ুন

×