ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

এজলাসে হট্টগোল: আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

এজলাসে হট্টগোল: আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ১১:২২

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের এজলাসে হট্টগোলের ঘটনায় দলটির আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

রোববার আইনজীবী রাশিদা চৌধুরী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্টারকে এই নোটিশ পাঠান। নোটিশে গত ৫ ডিসেম্বরের হট্টগোলের ঘটনা তদন্তেরও নির্দেশনা চাওয়া হয়। এ বিষয়ে ৪৮ ঘন্টার মধ্যে সংশ্লিষ্টরা জবাব না দিলে মঙ্গলবার আদালত অবমাননার মামলা করা হতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

×