রোকেয়া পদক পেলেন ৫ গুণীজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৬
নারীর আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে অবদান রাখায় পাঁচ বিশিষ্ট জনকে ‘বেগম রোকেয়া পদক ২০১৯’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। খবর ইউএনবির।
পদকপ্রাপ্তরা হলেন- বেগম সেলিনা খালেক, অধ্যক্ষ শামসুন নাহার, ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর), পাপড়ি বসু এবং বেগম আখতার জাহান।
প্রসঙ্গত, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের সেই ৯ ডিসেম্বরই তার মৃত্যু হয়।
রোকেয়ার উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে রয়েছে ‘সুলতানার স্বপ্ন’, ‘মতিচূর’, ‘অবরোধ বাসিনী’, ‘পদ্মরাগ’ ইত্যাদি।
- বিষয় :
- বেগম রোকেয়া
- পদক
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
