ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরিদের সঙ্গে আপস নয়: কাদের

স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরিদের সঙ্গে আপস নয়: কাদের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০২:৪২

স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরিদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যতকিছুই হোক না কেন রাজাকারের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস করা হবে না। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেবল তারাই আওয়ামী লীগ করতে পারবে।

দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেওয়া হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

আরও পড়ুন

×