ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের নামে দুদকের মামলা

দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের নামে দুদকের মামলা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৯

জালিয়াতি করে এনআরবি ব্যাংকের পাঁচ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

মামলার অপর দুই আসামি হলেন- এনআরবি ব্যাংকের ঢাকাস্থ গুলশান করপোরেট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো, সোহানুর রহমান ও ঢাকার কামরাঙ্গী চরের হুজুরপাড়ার হৃদয় কনফেকশনারীর মালিক শাহিন লতিফ।

এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজসে জাল দলিল ও জাল দায়মুক্ত সনদপত্র তৈরি করে সেগুলো আসল উল্লেখ করে ভুয়া ব্যক্তির নামে জামানত দলিল সৃজন করে ওই ব্যাংকের পাঁচ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৬১ টাকা আত্মসাত করেছেন।

আরও বলা হয়, আসামি শাহিন লতিফ তার মালিকানাধীন হৃদয় করফেকশনারীর ব্যবসা পরিচালনার কথা উল্লেখ করে জালিয়াতির আশ্রয় নিয়ে পাঁচ কোটি টাকার ঋন নিয়েছিলেন। এই ক্ষেত্রে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই দুই ব্যাংক কর্মকর্তা শাহিন লতিফকে সহায়তা করেছেন।

জানা গেছে, ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ওই পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। গত ৩০ নভেম্বর পর্যন্ত সুদ-আসলে দেনার পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৬১ টাকা। দুদক আইন আইন অনুযায়ী এই পুরো টাকা আত্মসাতের সামিল।

আরও পড়ুন

×