ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ধর্ষণের আসামি সাফাতের বিদেশ যাওয়ার অনুমতি স্থগিত

ধর্ষণের আসামি সাফাতের বিদেশ যাওয়ার অনুমতি স্থগিত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৮

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীর ধর্ষণ মামলায় জামিনে থাকা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বিদেশ যেতে অনুমতির আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পাশাপাশি ৬ জানুয়ারি বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বধীন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। সাফাতের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।

চিকিৎসার জন্য সাফাতকে বিদেশ যেতে গত ৯ ডিসেম্বর অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। পরে ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করা হয়।


আরও পড়ুন

×