'শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরিচালক পদ কেন অবৈধ নয়'
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৮
পুলিশ বাহিনীর প্রতিষ্ঠিত ও পরিচালিত শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরিচালনা পর্ষদের পরিচালক পদ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।
আগামী চার সপ্তহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, আইজিপি, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এবং পরিচালক পদে দায়িত্বরত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলামকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম খালেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
দৈনিক সমকালে গত বছরের ১২ আগস্ট 'দুর্নীতি-অনিয়মে ডুবছে পুলিশ স্মৃতি কলেজ'
শিরোনামে একটি প্রতিবদেন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদনসহ আরও
তথ্যউপাত্তের ভিত্তিতে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী জাকির হোসেন।
- বিষয় :
- হাইকোর্ট
