ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মংলা ও খুলনা অঞ্চলে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

মংলা ও খুলনা অঞ্চলে নৌবাহিনীর ত্রাণ বিতরণ
×

মংলা ও খুলনা এলাকায় নৌ বাহিনীর ত্রাণ বিতরণ -সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১ | ১২:০৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নৌবাহিনী দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। এরই অংশ হিসেবে মংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের পক্ষ থেকে তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ করেছে তারা। 

১৫ আগস্ট পর্যন্ত বাগেরহাটের মংলাস্থ দিগরাজ বাজার সংলগ্ন এলাকা ও খুলনা জেলার দাকোপ থানার রিখামারী ও ডাংমারি খাল সংলগ্ন এলাকায় দুই হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা হিসেবে এসব এলাকায় অভাবগ্রস্ত ও কর্মহীন জেলে, শ্রমিক, রিকশা ও ভ্যানচালকসহ ছিন্নমূল মানুষের প্রত্যেক পরিবারকে ১০ দিনের সমপরিমান চাল, ডাল, তেল, আটা, লবনসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ওইসব এলাকার ১৫টি এতিমখানায় ৬০০ এতিমের মধ্যে তৈরি খাবার পরিবেশন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×