ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ

শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ
×

বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:০৫

বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। সকালে সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। শেষ হবে দুপুর ১২টা ৫৯ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ ১১টা ১৭ মিনিটে। কেন্দ্রীয় সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৫ মিনিটে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে জাদুঘরের ছাদে দুটি টেলিস্কোপের মাধ্যমে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করেছে। সেখানে অনেকে লাইন ধরে টেলিস্কোপের মাধ্যমে সূর্যগ্রহণ দেখছেন। বিজ্ঞানীরা খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেছেন।

এটি চলতি বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ। এর আগে গত ৬ জানুয়ারি ও ২ জুলাই সূর্যগ্রহণ হয়েছিল। সেগুলো বাংলাদেশ থেকে দেখা যায়নি। এবারের সূর্যগ্রহণটি দেখা যাচ্ছে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকার কয়েকটি দেশে।

পৃথিবী ও সূর্যের মাঝে থাকা চাঁদ যদি সূর্যকে পুরোপুরি ঢাকতে না পেরে শুধুমাত্র তার কেন্দ্রস্থলকে ঢেকে দেয়, তা হলে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়। এসময় সূর্যকে উজ্জ্বল রঙের একটি অগ্নিবলয়ের মতো মনে হয়, যার মাঝখানটা কালো।

আরও পড়ুন

×