গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:০৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:০৯
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এতথ্য জানিয়েছে।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অধিদফতর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা পায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে, দিনের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এংব তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ আর ঢাকায় ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
