ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস

বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস
×

বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে টম ডি ব্রুইন ও ড. মো. আব্দুর রাজ্জাকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১ | ১০:৪৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২১ | ১০:৫৫

কৃষিখাতে সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে ২০২২ সালের প্রথম দিকে বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস। স্থানীয় সময় বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেশের ফরেন ট্রেড ও ডেভেলপমেন্ট কো-অপারেশন মিনিস্টার টম ডি ব্রুইন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ডাচ মিনিস্টার এ কথা জানান।

ডাচ মিনিস্টার টম ডি ব্রুইন বলেন, 'উভয় দেশের বেসরকারি খাতকে সংযুক্ত করে খাদ্য, পানি ও এনার্জি বিষয়ে সম্পর্ক জোরদার করা হবে।'

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, 'বাংলাদেশে এখন ডাচ জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও সমাধান দরকার। উইন উইন ভিত্তিতে এই সহায়তা চাই আমরা।'

বৈঠকে মন্ত্রীরা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশ-নেদারল্যান্ডস কৃষি সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পরে কৃষিমন্ত্রী নেদারল্যান্ডের কৃষি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গ্রুয়েটের সাথে বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন

×