ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ঢাকা সিটি নির্বাচন পেছানো নিয়ে রিটের শুনানি ১২ জানুয়ারি

ঢাকা সিটি নির্বাচন পেছানো নিয়ে রিটের শুনানি ১২ জানুয়ারি
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:০২

সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছাতে করা রিটের শুনানি ১২ জানুয়ারি ধার্য করা হয়েছে। বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ দিন নির্ধারণ করেন। এর আগে রোববার পূজার কারণে ঢাকা সিটি নির্বাচন পেছানোর জন্য হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচন হওয়ার কথা।

রিট দায়েরের বিষয়ে অশোক কুমার ঘোষ বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। এ উপলক্ষে ঢাকাসহ দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পূজার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু নির্বাচন উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ফলে পূজা উদযাপন বিঘ্নিত হবে।

নির্বাচন এক সপ্তাহ পেছানোর আবেদন প্রসঙ্গে অশোক বলেন, হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী পঞ্চমী না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। এ জন্য সিটি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠানের জন্য রিটটি করা হয়েছে।

আরও পড়ুন

×