ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ঢাবি ছাত্রীর পক্ষে লড়বেন ২৫ আইনজীবী

ঢাবি ছাত্রীর পক্ষে লড়বেন ২৫ আইনজীবী
×

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:১৬

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পক্ষে আইনি লড়াই চালাবেন বাংলাদেশ আইন সমিতির সদস্যরা।

ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আবুর নেতৃত্বে ২৫ সদস্যের প্যানেল বুধবার এ ঘোষণা দেয়।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন বলেন, ওই ভুক্তভোগী ছাত্রীকে বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। আইনজীবী প্যানেলের নেতৃত্ব দেবেন মহানগর পিপি আবদুল্লাহ আবু।

প্যানেলের অন্য সদস্যরা হলেন- আবদুল্লাহ মাহমুদ হাসান, নিজামুল হক, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ারুল কবির বাবুল, এ কে এম আলমগীর, চৈতন্য চন্দ্র হালদার, মঞ্জুরুল আলম, সাইফুল মালেক চৌধুরী, তরিকুল ইসলাম, তাপস কুমার দাস, রেজাউল করিম, আবদুল্লাহ আল মনসুর, শাহীনুর ইসলাম, খাজা গোলামুর রহমান, আবু হানিফ, মাসুম মিয়া, শাহ আলম মিছিল, সাইফুল ইসলাম শাওন, ওমর ফারুক আসিফ, সবুজ বাড়ৈ সজীব, আতিকুর রহমান ও রহিম মিয়া।


আরও পড়ুন

×