ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জেনে নিন

একাডেমিক পেপার ও গবেষণাপত্র খুঁজছেন?

একাডেমিক পেপার ও গবেষণাপত্র খুঁজছেন?
×

 শাকিল ইমতিয়াজ 

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান যুগের সবচেয়ে দ্রুত বিকশিত ও সম্ভাবনাময় একটি ক্ষেত্র। এআই নিয়ে গবেষণা, পড়াশোনা বা নতুন কোনো প্রোজেক্ট তৈরির জন্য সঠিক এবং প্রামাণিক রিসার্চ পেপার খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি। বিশ্বজুড়ে গবেষক ও শিক্ষার্থীরা কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম ও ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করে নির্ভরযোগ্য এআই রিসার্চ পেপার সংগ্রহ করে থাকেন। নিচে এআই রিসার্চ পেপার খোঁজার প্রধান মাধ্যমগুলো আলোচনা করা হলো:

কানেক্টেড পেপারস 

এটি এমন একটি টুল যা একটি নির্দিষ্ট পেপার দিয়ে সার্চ করলে তার সঙ্গে মিল থাকা অন্যান্য গবেষণাপত্রগুলোর ভিজ্যুয়াল গ্রাফ বা কানেকশন তৈরি করে দেয়।
www.connectedpapers.com/

গুগল স্কলার 

এআই বা যে কোনো বিষয়ের গবেষণা পেপার খোঁজার জন্য এটি সবচেয়ে জনপ্রিয় এবং বড় সার্চ ইঞ্জিন। এখানে উপযুক্ত কিওয়ার্ড (যেমন: "Machine Learning", "Deep Learning", "Natural Language Processing") লিখে সার্চ করলেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত পেপারগুলো সহজে খুঁজে পাওয়া যায়।
scholar.google.com/

আর্কাইভ ডট ওআরজি 

এটি একটি প্রিপ্রিন্ট সার্ভার, যেখানে গবেষকরা তাদের গবেষণাপত্রগুলো পিয়ার-রিভিউ হওয়ার আগেই সবার জন্য উন্মুক্ত করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপ লার্নিংয়ের একদম নতুন এবং আধুনিক গবেষণা পেপারগুলো সবার আগে এই প্ল্যাটফর্মে পাওয়া যায়।

আইইইই এক্সপ্লোর 

কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সবচেয়ে সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি হলো আইইইই। এআই-এর বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স পেপার, পিয়ার-রিভিউড জার্নাল এবং টেকনিক্যাল স্ট্যান্ডার্ড ডকুমেন্ট খোঁজার জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য। ieeexplore.ieee.org/

সায়েন্সডাইরেক্ট ও স্প্রিংগারলিংক 

এই প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর উচ্চমানের এবং বিশ্বস্ত পিয়ার-রিভিউড রিসার্চ পেপার পাওয়া যায়, যা অ্যাকাডেমিক ও গভীর গবেষণার কাজের জন্য অত্যন্ত উপযোগী।
www.sciencedirect.com

সার্চগেট ও একাডেমিয়া ডট এডু

এখানে গবেষকরা সরাসরি তাদের প্রকাশিত গবেষণাপত্রগুলো শেয়ার করে থাকেন। অনেক সময় কোনো রিসার্চ পেপার পেইড বা লকড থাকলে, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সরাসরি লেখকের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে পেপারটি সংগ্রহ করা সম্ভব হয়।
www.researchgate.net/
www.academia.edu/

এআই নিয়ে সফল গবেষণা পরিচালনার জন্য কেবল পেপার খুঁজলেই হয় না, বরং ভালোমানের রিভিউ পেপার পড়ে পেপারের মেথডোলজি, ডেটাসেট এবং ইভালুয়েশন প্রসেস ভালোভাবে বুঝতে হয়। সঠিক কিওয়ার্ড ব্যবহার করে এই বিশ্বস্ত ডেটাবেসগুলো থেকে খুব সহজেই প্রয়োজনীয় এআই রিসার্চ পেপার সংগ্রহ করা যায়।

আরও পড়ুন

×