মাথা ঠাণ্ডা রাখা ও চুল পড়া কমানো, এখন একসাথে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২১
সকালে চুল আঁচড়াতে গিয়ে চিরুনিতে একগোছা চুল দেখলে মনটা খারাপ হয়ে যায়। আর বাইরে বের হলেই ফেইস করতে হয় রোদ আর গরম। এই দুই সমস্যার কথা ভেবেই ইমামী বাংলাদেশ নিয়ে এসেছে হিমানী নবরত্ন প্লাস হেয়ারফল কন্ট্রোল কুলিং হেয়ার অয়েল। এই তেল মাথা ঠান্ডা রাখে, সঙ্গে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। বাংলাদেশে এই প্রথম কোনো হেয়ার অয়েলে এই দুইটি বেনেফিট একসঙ্গে দিচ্ছে।
দুই সমস্যা, একই দিনে
চুল পড়া আর গরম; সমস্যা দুটো আলাদা মনে হলেও আমাদের প্রতিদিনের জীবনে এরা একসঙ্গেই আসে। চুল পড়ার দুশ্চিন্তা শুরু হয় সকালেই! ঠিক বের হওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে। "সিঁথিটা কি আগের চেয়ে চওড়া লাগছে?" "চুল বাঁধতে গিয়ে আগের মতো ঘন মনে হচ্ছে না?" এরপর দিনভর রোদ, ঘাম আর ব্যস্ততা। আমাদের দেশে বছরের বেশির ভাগ সময়ই থাকে গরম আর আর্দ্রতা। বাসে, রিকশায় কিংবা হেলমেট পরে বাইকে যাতায়াতের সময় মাথা ঘেমে যায়। তখন ক্লান্তি বোধ হয়, মেজাজ ও মাথা দুইটিই গরম থাকে। কোন কাজই তখন ঠাণ্ডা মাথায়, ঠিকমতো করা যায় না। ক্লাস, অফিস বা সংসার, এত কিছুর মাঝে, দিনশেষে সবাইই একটু শান্তি খোঁজেন।
তাই দরকার এমন একটি তেল, যা মাথা ঠান্ডা রাখবে, আবার চুল পড়াও রোধ করবে। এত দিন এর জন্য খুঁজতে হতো দুটি আলাদা তেল। ফলে প্রায়ই একটি বাদ পড়ে যায়। হিমানী নবরত্ন প্লাস হেয়ারফল কন্ট্রোল কুলিং হেয়ার অয়েল সেই সমস্যারই সমাধান। এক তেলেই দুই রকম যত্ন; সময়ও বাঁচে, সাথে সাশ্রয়ীও।
২১টিরও বেশি ভেষজ উপাদানের গুণ
২১টিরও বেশি ভেষজ উপাদান এক তেলে থাকার কারণে মাথা ঠান্ডা রাখা ও চুল পড়া বন্ধ করা সম্ভব হয়েছে। অশ্বগন্ধা, রোজমেরি, ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, কারি পাতা, তুলসী, জটামানসি, আমলা ও জবা। প্রতিটি উপাদানের কাজ আলাদা, কিন্তু সব উপাদান মিলে চুলের পূর্ণাঙ্গ যত্নের একটি মিশ্রণ তৈরি হয়েছে।
কুলিং ফর্মুলা মাথা ঠাণ্ডা রাখে। তেল অ্যাপ্লাই করার সাথে সাথে যে ঠান্ডা অনুভূতিটি পাবেন, তা এই কুলিং ফর্মুলার জন্য। বাকি প্রায় সব উপাদানই চুলের যত্নে কাজ করে। রোজমেরি চুলের গোড়া ও ফলিকলের যত্ন নেয়। কারি পাতা, আমলা আর জবা চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে। ব্রাহ্মী চুলের রুক্ষতা কমিয়ে চুল সফট রাখে। আর ভৃঙ্গরাজ, তুলসী ও জটামানসিসহ এইসব উপাদান একসঙ্গে কাজ করে বলে আলাদা করে আর কোন কিছুর দরকার পড়ে না।
নিয়মিত চুলের যত্ন
উপাদান যত ভালোই হোক, নিয়মিত তেল ব্যবহার না করলে পরিপূর্ণ যত্ন হয় না। আসল সমস্যাটা এখানেই। ব্যস্ততার ভিড়ে আমাদের অনেকেরই নিয়মিত তেল ব্যবহার করা হয়ে ওঠে না। ব্যস্ত দিনে প্রায়ই এটা বাদ পড়ে যায়। কেউ ভাবেন পরে দেবেন, কিন্তু সেই ‘পরে’ অনেক সময়ই আর আসে না।
হিমানী নবরত্ন প্লাস হেয়ারফল কন্ট্রোল কুলিং হেয়ার অয়েল ঠিক এখানেই আলাদা। মাথায় অ্যাপ্লাই করার সাথে সাথে স্ট্রেস দূর করে আপনাকে ঠান্ডা অনুভূতি দিবে আর আপনার নিজেকে ফ্রেশ লাগবে। বিশেষ করে গরমের দিনে বাইরে থেকে ফিরে এই শীতলতা বাড়তি স্বস্তি দেয়। আর যে কাজে আরাম পাওয়া যায়, সেটা নিয়মিত করতেও ইচ্ছা করে। তেল দেওয়া তখন আর ঝামেলা থাকে না, দিনের একটি আরামের মুহূর্ত হয়ে ওঠে।
সহজ ব্যবহার, সময়ও কম লাগে
এই তেল ব্যবহারের নিয়মও সহজ। হাতে পরিমাণমতো তেল নিন। আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে আলতো করে গোল গোল করে ম্যাসাজ করুন। পুরো মাথায় সমানভাবে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
এ জন্য আর আলাদা কোনো সময় বের করতে হবে না। গোসলের আগে হাতে যেটুকু সময় থাকে, সেটুকুই যথেষ্ট। সকালে চা খেতে খেতে তেল ব্যবহার করে নিন, কিংবা রাতে টিভি দেখার ফাঁকে। ছুটির দিনে পরিবারের সবাই মিলে একসঙ্গে তেল দেওয়ার পুরোনো আনন্দটাও ফিরিয়ে আনতে পারেন। শুধু খেয়াল রাখুন, যত্নটা যেন নিয়মিত হয়; দু-এক দিন পরে থেমে গেলে চলবে না।
সাথে ছোট কিছু অভ্যাসও চুলের যত্নে বড় ভূমিকা রাখে। ম্যাসাজের সময় জোরে ঘষাঘষি বা টানাটানির দরকার নেই; আলতো ছোঁয়াই যথেষ্ট। ভেজা চুলে জোরে চিরুনি চালাবেন না, তোয়ালে দিয়েও জোরে ঘষবেন না। বার বার হিট দেওয়া এড়িয়ে চলুন। চুল খুব শক্ত করে বাঁধার অভ্যাস থাকলে, সেটাও একটু আলগা করুন। নিয়মিত তেল দেওয়ার পাশাপাশি এই অভ্যাসগুলো মেনে চললে চুলের যত্ন আরও সহজ হবে।
পরিবারের সবার এক তেল ব্যবহার করা
হিমানী নবরত্ন প্লাস হেয়ারফল কন্ট্রোল কুলিং হেয়ার অয়েল মূলত নারীদের জন্য হলেও, পুরুষরাও এটি ব্যবহার করতে পারবেন। চুল লম্বা হোক বা ছোট হোক, ব্যবহার করতে পারবেন সবাই। কেউ মূলত চুল পড়া নিয়ে ভাবেন, কেউ ভাবেন রুক্ষ চুল নিয়ে, কেউ আবার গরমে শুধু একটু আরাম চান; এই তেল পূরণ করে সবার চাওয়াই। সবারই আছে রোদ আর ব্যস্ততা। তাই পরিবারের সবাই এই তেল ব্যাবহার করে নিজের যত্ন নিতে পারবেন।
নিয়মিত যত্নে চুল ভালো থাকলে সকালে আয়নার সামনে দাঁড়ানোর অনুভূতিও বদলে যায়। চিরুনির দিকে তাকাতে তখন আর ভয় লাগে না। অনুষ্ঠান, বিয়ের দাওয়াত কিংবা অফিসের মিটিং, সাজতেও ভালো লাগে। আসল কথা, এই তেল ব্যবহারে দিনভর রোদ-গরমের পর আপনি পাচ্ছেন কুলিং রিফ্রেশিং মুড। তাই ব্যস্ত দিনের মাঝে নিজের চুলের যত্নে একটু সময় বের করে চুলের যত্ন নিন এবং চুল পড়া বন্ধ করুন। তাই আপনি আপনার এবং আপনার পরিবারের জন্য বেছে নিন হিমানী নবরত্ন প্লাস হেয়ারফল কন্ট্রোল কুলিং হেয়ার অয়েল।
- বিষয় :
- চুলের যত্ন
- লাইফস্টাইল
- চুল