ডিএমপিকে সুরক্ষা সামগ্রী উপহার দিল ডিআরআইসিএম
ডিএমপিকে এসব সুরক্ষা সামগ্রী উপহার দেয় ডিআরআইসিএম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ১০:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) স্যানিটাইজার ও হ্যান্ডরাবসহ অন্যান্য সামগ্রী উপহার দিয়েছে একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে এসব সামগ্রী হস্তান্তর করে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম)।
ডিএমপি সূত্রে জানা যায়, করোনা মোকাবিলায় ডিআরআইসিএমের তৈরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থাসহ সরকারি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মালা খান ও অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ রায় চৌধুরীর নেতৃত্বে একটি দল ডিএমপি কমিশনারকে ওই সামগ্রী উপহার দেয়। ডিএমপি কমিশনার তাদের এ উদ্যোগের প্রশংসা করেন।
ডিএমপি সদর দপ্তরে এ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, মনিরুল ইসলাম, আবদুল বাতেন, মফিজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম কমিশনার মনির হোসেন, শাহ মিজান সাফিউর রহমান, উপকমিশনার আশরাফুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।
