বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করোনা আক্রান্ত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৩২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ১৩:১৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। খবর ইউএনবির
তিনি বলেন, ‘ ওই অধ্যাপক চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য।’
‘ওই বিভাগটি জীবানুমুক্ত করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টাইন করা হয়েছে,’ যোগ করেন তিনি।
বিএসএমএমইউ’র একাধিক চিকিৎসক জানান, করোনায় আক্রান্ত ওই চিকিৎসক বৃহস্পতিবারও ক্যাম্পাসে ছিলেন এবং তার সহকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু এবং ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩০ জনে।
