ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ঢাকায় জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকায় জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০০:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগর ও সব উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। একই সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ টি মামলা এবং ৭৬ হাজার ৯ শ টাকা টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) হতে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মোট ৭২১ জন দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোতেও ম্যাজিস্ট্রেটরা পর্যবেক্ষণ করছেন। বিজ্ঞপ্তি।


আরও পড়ুন

×